যশোরে করোনা সুরক্ষা সামগ্রী দিয়েছে সাজেদা ফাউন্ডেশন। বুধবার দুপুরে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের নিকট সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন তারা।
শিরোনাম
- সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত
- * * * *
- নিরাপত্তা জোরদারে ৩৮ রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন
- * * * *
- শাহজাদপুরের সাবেক মেয়রকে গ্রেফতারে বাধা, আটক ৪
- * * * *
- লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি
- * * * *
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৯৪৯
- * * * *
সাজেদা ফাউন্ডেশন
যশোরে করোনা সংক্রমণ পরিস্থিতি দিন দিন নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রতিদিনই করোনায় দুই-চার জনের মৃত্যু হচ্ছে। হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে শয্যার চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি হচ্ছে। রোগীর চাপ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে মাস দুয়েক আগে কোনো ধরণের জনবল কাঠামো ছাড়াই তিন শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিট চালু করা হয়েছে। ফলে করোনা সামাল দিতে গিয়ে কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।